নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে ‘প্রেরণা’ স্কলারশিপ প্রদান।
Guddu Bhattacharjee
আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো ‘প্রেরণা’ স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। বিদ্যালয়ের ১৯৮৫ সালের মাধ্যমিক এবং ১৯৮৭ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয়। মেধাবী ও আর্থিকভাবে প্রয়োজনীয় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই ধরনের স্কলারশিপ প্রদান বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেও মত ব্যক্ত করেন তাঁরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। শিক্ষার প্রসার ও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ‘প্রেরণা’ স্কলারশিপের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments
Leave a Comment