১০ লক্ষাধিক টাকার বাজেটে সুদৃশ্য প্যান্ডেল গড়ে উঠছে রামচন্দ্রঘাটস্থিত TSR ষষ্ঠ বাহিনীতে সদর কার্যালয়ে।

Entry Thumbnail
১০ লক্ষাধিক টাকার বাজেটে সুদৃশ্য প্যান্ডেল গড়ে উঠছে রামচন্দ্রঘাটস্থিত TSR ষষ্ঠ বাহিনীতে সদর কার্যালয়ে।
Guddu Bhattacharjee

রামচন্দ্রঘাট টিএসআর ষষ্ঠ বাহিনীর পুজোয় এবার ব্যাঙ্গালোরের আদলে চমক! বাজেট ১০ লক্ষাধিক ||
প্রতিবছরের মতো এ বছরও খোয়াই জেলার পুজোপ্রেমীদের জন্য তাক লাগানো পুজোর আয়োজন করতে চলেছে রামচন্দ্রঘাট টিএসআর ষষ্ঠ বাহিনী। এবারের পুজোর মণ্ডপে থাকছে বিশেষ চমক। ব্যাঙ্গালোরের ‘Art of Living’-এর রবি শংকরজির মন্দিরের আদলে তৈরি হচ্ছে বাহিনীর দুর্গাপুজোর মণ্ডপ। প্রায় ১০ লক্ষাধিক টাকা বাজেটে জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। প্রতিদিন নিজেদের ডিউটির পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ান মিলিতভাবে মণ্ডপ নির্মাণের কাজে হাত লাগাচ্ছেন। তাঁদের পরিশ্রমে ধীরে ধীরে রূপ পাচ্ছে আকর্ষণীয় মণ্ডপ। এদিকে প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন লালছড়ার শিল্পী সুশীল রুদ্র পাল। তাঁর হাতেও চলছে প্রতিমা নির্মাণের কাজ। পুজোর প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই বাহিনীর জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টিএসআর ষষ্ঠ বাহিনীর কমান্ড্যান্ট রাজীব সূত্রধর সেনগুপ্ত সকলকে পুজোয় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি মণ্ডপসজ্জা ও পুজোর প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বাহিনীর আধিকারিক সুপ্রিয় বাবু। সব মিলিয়ে এবারের রামচন্দ্রঘাট টিএসআর ষষ্ঠ বাহিনীর পুজোকে ঘিরে খোয়াইবাসীর মধ্যে এখন থেকেই তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।

0 Comments

Leave a Comment