পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর।
Guddu Bhattacharjee
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ৩৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানবিকতার বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সবার মধ্যেই আনন্দের পরিবেশ তৈরি হয়। নতুন পোশাক পরে উৎসবের আনন্দে সামিল হন সাধারণ মানুষ। কিন্তু সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যারা নিজেদের পরিবারের সন্তানদের মুখে হাসি ফোটানোর কথা চিন্তা করতে গিয়ে নিজেদের প্রয়োজনের কথাই ভাবার সুযোগ পান না। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষেই পুজোর সময় নতুন পোশাক কেনা সম্ভব হয় না। ফলে উৎসবের আনন্দ থেকেও অনেকটা দূরে থাকতে হয় তাদের। মুখ্যমন্ত্রী বলেন, পুজোর এই আনন্দের সময় সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আনন্দের কিছুটা অংশীদার হওয়া গেলে, এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে। সেই মানবিক চিন্তা থেকেই বস্ত্র বিতরণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে দুর্গাপূজার আনন্দে সামিল হতে পারেন, সেই লক্ষ্যেই সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

0 Comments
Leave a Comment