বুলডোজারে ধ্বংস বিজেপি নেতার দোকান!সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক ওই ক্ষতিগ্রস্ত নেতা!!

Entry Thumbnail
বুলডোজারে ধ্বংস বিজেপি নেতার দোকান!সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক ওই ক্ষতিগ্রস্ত নেতা!!
Guddu Bhattacharjee


সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি মেম্বারের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনামুড়া গোমতী নদীর পাশে অবস্থিত বাঁশ বাজারে। অভিযোগ, সোনামুড়া নগর পঞ্চায়েতে রাতের আঁধারে কোনো রকম নোটিশ ছাড়াই বিজেপির এক সক্রিয় মেম্বারের দেড়শ বছরের পুরনো দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী বিজেপি মেম্বারের অভিযোগ, তার দোকানটি দীর্ঘ দেড়শ বছরের পুরনো। নগর পঞ্চায়েত থেকে তাকে কোনো উচ্ছেদ নোটিশ দেওয়া হয়নি। রাতের অন্ধকারে হঠাৎ এসে দোকানটি ভেঙে দেওয়া হয়। তার আরও বিস্ফোরক অভিযোগ, বাঁশ বাজারে গোমতী নদীর পাড়ে সরকারি জায়গায় আরও অনেকের দোকান ও বাড়ি রয়েছে। কিন্তু সেগুলো না ভেঙে শুধুমাত্র টার্গেট করে তার দোকানটিই ভাঙা হয়েছে। এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি তার। এবং নগর পঞ্চায়েতের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ তুলে সে মেম্বার, তার দাবি নগর পঞ্চায়েত এর কাউন্সিলরদের দাদন না দেওয়ায় তার সঙ্গে ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনা সম্পর্কে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন জানান, তিনি এই বিষয়টি জানেন না। চেয়ারপার্সনের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, চেয়ারপার্সনকে না জানিয়ে  কীভাবে রাতের বেলা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালালো? এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া জুড়ে তীব্র চাঞ্চল্য ও বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

0 Comments

Leave a Comment