ত্রিপুরার গর্ব কৃতিকা সরকারকে সংবর্ধনা জানালেন যুবনেতা সম্রাট রয়
The Social Bangla
রাজ্যের জনপ্রিয় যুব নেতা ও ছাত্র ছাত্রী দের প্রিয় নেতা শ্রী সম্রাট রয় মহোদয় 16 মে রাত্রিবেলা সিধাই মোহনপুরের আমগাছিয়া কালীকামুড়া স্থিত বিশিষ্ট সমাজসেবী ও শ্রী শ্রী নর্মদেশ্বর শিব লিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের কর্ণধারের বাড়িতে উপস্থিত হয়ে উনার একমাত্র কন্যা কৃতিকা সরকারকে উত্তরীয় ও ফুল দিয়ে সম্মান জানিয়েছেন ওর অস্বাভাবিক সফলতা অর্জন করার জন্য, কৃতিকা ত্রিপুরা রাজ্যের মেয়ে এবং সে গুজরাটে থেকে গুজরাট রাজ্যে কারাটে প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ পদক জয়ী, কৃতিকা ভারতের হয়ে নেপালেও আমাদের ভারত দেশকে স্বর্ণ পদক জয়ী করিয়েছে আর এই উদ্দেশ্যেই যুবনেতা ও সমাজসেবী সম্রাট রয় কৃতিকা কে সম্মান জানাতে উপস্তিত ছিলেন এবং সম্রাট রয় রাজ্যের প্রথম সংঘটনীয় কর্মী যিনি কৃতিকা সম্মান জানিয়েছেন এবং পুরো ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে ত্রিপুরার এই গর্বিত মেয়েকে আগাম জীবনের সফলতার জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে শুভ কামনা জানিয়েছেন, পাশাপাশি উনি বলেছেন আমাদের দেশের ও রাজ্যের সকল কন্যা সন্তানের কৃতিকার মতো ক্রীড়া জগতে নিজেকে সুদৃঢ় করে রাজ্য ও দেশের জন্য এগিয়ে নিয়ে যাওয়া উচিত ।

0 Comments
Leave a Comment